চুয়াডাঙ্গায় র্যাবের হাতে চার কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৪২ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হদা থেকে ৪ কেজি গাঁজাসহ মতিয়ার রহমান (২৬) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। (৯ জুন )শুক্রবার বিকাল পৌঁনে ৬টার দিকে দামুড়হুদা শহরের গুলশানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতিয়ার রহমান দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ালগাছি গ্রামের শরীফ উদ্দীনের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা শহরের গুলশান পাড়ায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে আবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের গুলশানপাড়ায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



















