ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি গ্রুপ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের পাওয়ার প্লান্ট ট্রান্সমিশন লাইনের ত্রুটি কাটিয়ে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবারও শুরু করেছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বুধবার (৭ জুন) দুপুর ২টা ৪৬ মিনিটে ঝড়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি পাওয়ার প্ল্যান্টে সরবরাহ বন্ধ হয়ে যায়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী প্রকৌশলী ও চাঁপাইনবাবগঞ্জ রহনপুর সঞ্চালন লাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মিজানুর রহমান বলেন, আবহাওয়া খারাপ হলে আপনাআপনি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বুধবারও একই ঘটনা ঘটেছে। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে সঞ্চালন লাইনের কোনো ক্ষতি হয়নি।

গত মার্চ মাস থেকে বাংলাদেশ ভারতের ঝাড়খন্ডে আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে।
আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আসা শুরু হয় গত মার্চে। দিনে তারা গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। প্রথম ইউনিটটি গত মার্চে গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করে। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুই দিন আগে। তা থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।

আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি গ্রুপ

আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩