ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া Logo জ্বালানি-বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের

সরকারের রেমিট্যান্স আয় বৃদ্ধি পাওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
যারা দেশ ও জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে চাতক পাখির মতো বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে থাকে তারা রেমিট্যান্স বৃদ্ধির সুসংবাদ কোনোভাবেই মেনে নিতে পারবে না এটাই স্বাভাবিক। সরকারের রেমিট্যান্স আয় বৃদ্ধি পাওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। মির্জা ফখরুলের নেতিবাচক বক্তব্যের মাধ্যমে, বাংলাদেশের যেকোনো অগ্রগতি ও সফলতায় বিএনপির গাত্রদাহের বহিঃপ্রকাশ বারবার উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার সময়োপযোগী সিদ্ধান্তে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর পাশাপাশি বঙ্গবন্ধুর সফল নেতৃত্বের কারণে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ বিনিয়োগের জন্য নিরাপদ স্থান হিসেবে স্বীকৃতি অর্জন করায় বিদেশি বিনিয়োগকারীদের মতোই প্রবাসী বাংলাদেশিরাও দেশে বিনিয়োগে উৎসাহিত হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমান সরকার মানি লন্ডারিং রোধে কার্যকর আইন প্রণয়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করেছে। অন্যদিকে দুর্নীতি ও অর্থপাচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বরং এতে বিএনপিই আতঙ্কিত হয়ে পড়েছে। শত শত নিরীহ মানুষকে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ এবং উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে। এমনকি কানাডার হাইকোর্ট বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু অতীতের অপকর্মের জন্য অনুতপ্ত না হয়ে তারা নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

সরকারের রেমিট্যান্স আয় বৃদ্ধি পাওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩