ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

প্রতারনায় অভিযুক্ত ব্যক্তিকে ঢাকায় গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৪৪ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রতারনা করে ৩০ লাখ টাকার বিনিময়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিল প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে নতুন পন্থা অবলম্বনের অভিযোগে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখার সদস্যরা।
সোমবার (২২ মে) বিকেলে ঢাকার টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম ফয়জুল ইসলাম আরিফ (৩৫)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার দক্ষিণ কানাইদেশী গ্রামের বাসিন্দা বসির উদ্দিনের ছেলে। গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর টঙ্গীর কয়েকজন কাউন্সিল প্রার্থীর সঙ্গে পরিচয় হয় আরিফের। পরে তাদের ৩০ লাখ টাকার বিনিময়ে কাউন্সিলর পদে বিজয়ী করার প্রস্তাব দেন তিনি। নির্বাচন কমিশনে তার লোক আছে ও র‌্যাবের সহযোগিতায় কাউন্সিলর প্রার্থীদের তিনি বিজয়ী করিয়ে দিতে পারবেন মর্মে এসব কথা বলেন জানান।
বিষয়টি জানতে পারে গোয়েন্দা শাখা (ডিজিএফআই) ও র‌্যাব। পরে কৌশলে তাকে আটক করে টঙ্গী পূর্ব থানা-পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন আরিফ। টাকার বিনিময়ে কাউন্সিলর পদে বিজয়ী করার কথা বলে প্রতারণা করার সময় তাকে আটক করে ডিজিএফআই ও র‌্যাব। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে তুলে ধরা হবে বলে ওসি জানান।

প্রতারনায় অভিযুক্ত ব্যক্তিকে ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩