ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ এ ছেলের ফোন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৭৯ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় নেশাগ্রস্ত ছেলের দা’এর কোপে বাবা হাজী আইনুল হক (৭০) নিহত হয়েছে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে নিজেই পুলিশকে জানায় বাবাকে হত্যার কথা। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত ছেলে ইয়াসিন(৩০) কে আটক করেছে।
আজ সকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন হাজী আইনুল হকের ২য় ছেলে।
জানা যায়, পারিবারিক কলহ নিয়ে বিভিন্ন সময় তাদের পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ইয়াসিন বিভিন্ন সময় মাদক সেবন করতো। যার কারনে তার স্ত্রী বেশির ভাগ সময়ই বাপের বাড়িতে থাকতো। আজ সকালে এসব বিষয় নিয়ে ইয়াছিনের পিতার সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে পিতা আইনুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সে ৯৯৯ এ কল দিয়ে পিতাকে হত্যার কথা জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
রায়পুরা থানার উপ-পরিদর্শক নবী হোসেন বলেন, দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ঘাতক ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শ্বাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রস্তুতকালে নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চারটা জখমের চিহ্ন দেখা গেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ এ ছেলের ফোন

আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩