ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

বাগেরহাটে অস্ত্র ধরে নিয়ে যুবকের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৪৪ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে আরিফ হাওলাদার (৩০) নামের এক যুবকের দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।

বুধবার (০৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার পাটরপাড়া এলাকায় ওই যুবকের বাড়ির সামনে থেকে ধরে একই এলাকার ইমরান খান নামের এক ব্যক্তির বাড়ির পাশের বাগানে নিয়ে যায়। সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে আরিফের দুই পা ভেঙ্গে দেওয়া হয়। এক পর্যায়ে আরিফের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে আরিফকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

এদিকে এ ঘটনায় গতকাল সকালে সাত জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত আরিফের ভাই মোঃ শামীম হাসান। এই মামলায় আনোয়ার ওরফে আনো খান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফ বলেন, ‘দাউদ শেখ, আনোয়ার ওরফে আনো খানসহ কয়েকজন অস্ত্রের মুখে আমাকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে। বিনা অপরাধে আমার পা ভেঙ্গে দিল। আমি এর কঠিন শাস্তি চাই।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পা ভেঙ্গে দেওয়ার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাগেরহাটে অস্ত্র ধরে নিয়ে যুবকের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

আপডেট সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩