ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় তেলের ট্যাংকিতে গাঁজা আটক করলো হাইওয়ে পুলিশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২১৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর জ্বালানি তেলের সাথে অভিনব কায়দায় গাঁজা রেখে পাচারকালে মোঃ আলী (৩৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেলটিকে আটক করে তল্লাশি চালিয়ে ট্যাংকির ভেতরে পলিথিন দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। সে মাদকগুলো ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে শহরের পৈরতলা এলাকায় নিয়ে যাচ্ছিল। সে চতুরতার সাথে ট্যাংকিতে কম তেল বহন করে ট্যাংকির উপরের অংশে গাঁজাগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে বহন করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তেলের ট্যাংকিতে গাঁজা আটক করলো হাইওয়ে পুলিশ

আপডেট সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩