শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়
- আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : হট ডিল, ব্র্যান্ড রাশ আওয়ার ও পেমেন্টে বিশেষ ছাড়ের পাশাপাশি থাকছে ফ্রি ডেলিভারি ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
বছরের সবচেয়ে বড় কেনাকাটার আয়োজন নিয়ে ফিরছে দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে ‘১১.১১ – দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’, যা চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় ডিল, ব্র্যান্ডভিত্তিক বিশেষ অফার, আকর্ষণীয় গিভঅ্যাওয়ে এবং কেনাকাটায় বাড়তি সাশ্রয়ের নানা সুযোগ নিয়ে হাজির হচ্ছে দারাজ।
ক্রেতাদের জন্য আরও বেশি সাশ্রয় নিশ্চিত করতে এবারের ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি মেগা ডিলে সর্বনিম্ন বাজারমূল্যে পণ্য, নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে প্রি-পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং সাইটজুড়ে ডেলিভারি চার্জে ছাড়ের পাশাপাশি নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারির সুযোগ থাকছে। ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ছয় থেকে সাত ঘণ্টার জন্য ব্র্যান্ড রাশ আওয়ারে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিশেষ ছাড়ও উপভোগ করতে পারবেন ক্রেতারা। এবারের আয়োজনে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় থাকছে স্পন্সর ব্র্যান্ডদের সৌজন্যে ওয়ালটনের ৬ কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন, বেগাসো হাইল্যান্ডের ২৪ ইঞ্চি বেবি বাইসাইকেল এবং হায়ার জেনগ্লো ৩০ লিটারের ওয়াটার হিটার জেতার সুযোগ। পাশাপাশি ১১.১১ জ্যাকপটে ১ম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি), এবং অন্যান্য স্পন্সর ব্র্যান্ডদের সৌজন্যে ওয়ালটনের ১৫৭ লিটারের রেফ্রিজারেটর এবং মিনিস্টারের ৩২ ইঞ্চি এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি। মূল ক্যাম্পেইন শুরুর আগেই শুরু হবে বাড়তি উন্মাদনা। ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজ বাংলাদেশের ফেসবুক লাইভে অনুষ্ঠিত হবে ‘স্পিন দ্য হুইল’ আয়োজন, যেখানে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। এ ছাড়া পুরো ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে পাওয়া যাবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার। দারাজ চয়েসের ক্রেতারাও পাবেন বাড়তি সুবিধা। তিনটি পণ্য কিনলে থাকছে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি পণ্য উপহারসহ ফ্রি ডেলিভারির সুযোগ।


















