ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা Logo আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন Logo নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! Logo সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর Logo রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু।

রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৫ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
করব সমবায়ে গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও র‍্যালির আয়োজন করা হয়। পরে রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের। তবে অনিবার্য কারণবশত তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এ জন্য তিনি সমবায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে মানুষ একে অপরের সহযোগিতায় স্বাবলম্বী হতে পারে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনা করতে হবে।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সমবায়ের প্রকৃত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে সমবায় সমিতিগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করতে হবে। এ সময় তিনি সমবায়ীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় : ০৩:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬