ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৬৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি

একজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চালানো হয় দ্বিতীয় অভিযান। আর তাতেই মেলে বিপুল পরিমাণ ইয়াবা। গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হিসাবে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩২ হাজার টাকা।

মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর সদর ও জয়দেবপুর থানা এলাকায় অভিযান দুটি চালানো হয়। বুধবার গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাহাত ইসলাম (২০) ও মো. রিপন (২৯)। রাহাতের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি গাজীপুরের বিলাসপুর এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম মো. লতিফ ইসলাম। অন্যদিকে রিপন গাজীপুর সদর উপজেলার পোড়াবাড়ী এলাকার ফজল হকের ছেলে।

ডিবি পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সদর থানার পশ্চিম বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে রাহাতকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জয়দেবপুর থানার দীঘধা এলাকায় লাইফলাইন রিসোর্টের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রিপনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :

গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬