ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক

রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২৪ বার পঠিত

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের সুরে তৈরি হয়েছে আসন্ন মেগা-বাজেটের চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’-এর গান। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মঙ্গল রং’ গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ কেউ গানটির সুর ও বাদ্যযন্ত্রের আয়োজনে মুসলিম আমেজে কাওয়ালি ধারার প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন এ আর রহমান। ‘স্ক্রিন’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজের সমালোচনা নিয়ে কথা বলেন এই সংগীত পরিচালক। এ সময় অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে রহমান বলেন, ‘আপনি যদি পৃথিবীর সবাইকে খুশি করতে চান, তবে সংগীত ছেড়ে আইসক্রিম বিক্রি করতে যান।’

‘মঙ্গল রং’ গানটি তৈরি হয়েছে রাম ও সীতার বিয়ের পটভূমিতে। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটির কথা লিখেছেন কবি কুমার বিশ্বাস। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একদল শ্রোতা এর সুর ও বাদ্যযন্ত্রের আয়োজন নিয়ে আপত্তি জানান। তাদের মতে, গানে কাওয়ালি ধারার প্রভাব পৌরাণিক প্রেক্ষাপটের সঙ্গে মানানসই নয়। রাবণের তাণ্ডব দৃশ্যের সংগীতে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়েও সমালোচনা করেন অনেকে। এসব প্রতিক্রিয়া প্রসঙ্গে রহমান বলেন, কোনো সুর বা কাজকে খুব দ্রুত বিচার করা উচিত নয়। তিনি নিজেই নিজের কাজের সবচেয়ে বড় সমালোচক। তার ভাষায়, ‘এমন নয় যে আমি যা তৈরি করি, তার সবই অন্ধভাবে পছন্দ করি। আমরা একদিনে কোনো সিদ্ধান্ত নিই না। একটি সুরের পেছনে মাসের পর মাস সময় দিতে হয়।’ আচারের উদাহরণ দিয়ে রহমান আরও বলেন, কিছু সুর বা গানের ধরন আচারের মতো। যত পুরোনো হয়, তার স্বাদ তত খোলে। তার মতে, নির্দিষ্ট সুর বা বাদ্যযন্ত্র বেছে নেওয়ার পেছনে নৃতাত্ত্বিক চিন্তাভাবনাও থাকতে পারে। তাই পুরো কাজটি না দেখে একটি বিশেষ অংশের ভিত্তিতে সমালোচনা করা ঠিক নয়।

সাক্ষাৎকারে ‘রামায়ণ’-এর আবহসংগীতে বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন রহমান। তার মতে, এই চলচ্চিত্রে জিমারের যুক্ত হওয়া আন্তর্জাতিক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করবে এবং সিনেমাটিকে বিশ্বমঞ্চে নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।

প্রকল্পটির ব্যাপকতা তুলে ধরে রহমান জানান, এই সিনেমার সংগীত তৈরিতে প্রায় ১০টি চলচ্চিত্রের সমপরিমাণ কাজের চাপ ছিল। হলিউড ও ভারতীয় সংস্করণ মিলিয়ে পাঁচটি ভিন্ন ভাষায় গান ও আবহসংগীত তৈরি করা হয়েছে। নীতিশ তিওয়ারি পরিচালিত এবং নামিত মালহোত্রা প্রযোজিত দুই পর্বের এই চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে ইয়াশ। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান

আপডেট সময় : ০২:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬