ভিভো ওয়াই৩২-এর বিশেষ অফারে থাকছে আরও বেশি সুবিধা
- আপডেট সময় : ০৮:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৩৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও টেকসই গঠনের পাশাপাশি ভিভো ওয়াই৩২ কেনার অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে থাকছে বিশেষ প্রি-অর্ডার সুবিধা। বাংলাদেশে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ক্রেতারা ফোনটি অগ্রিম বুকিং দিয়ে এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। কেনাকাটা আরও সহজ করতে প্রি-অর্ডার চলাকালে হায়ার পারচেজ সুবিধা দিচ্ছে ভিভো। আর্থিক যাচাই ও প্রযোজ্য শর্তসাপেক্ষে ক্রেতারা ন্যূনতম ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।প্রি-অর্ডার করা ক্রেতারা লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি। পাশাপাশি, নির্ধারিত শর্ত পূরণকারী প্রত্যেক ক্রেতা নিশ্চিত উপহার হিসেবে পাবেন সিলভার মেম্বারশিপ।
ভিভো ওয়াই৩২-এর অন্যতম আকর্ষণ এর শক্তিশালী ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি, যা সারাদিন নির্ভরযোগ্যভাবে ফোন ব্যবহারের সুযোগ দেয়।


















