ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা Logo আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন Logo নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! Logo সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর Logo রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু।

রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১০ বার পঠিত

‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’—গানের এই পঙ্‌ক্তির মতোই রাঙামাটির প্রকৃতিতে পা রাখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে পাহাড়-লেকের অপার সৌন্দর্যে। নীল জলের বুক চিরে ছুটে চলা নৌকা, চারপাশের সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা সব মিলিয়ে রাঙামাটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক মায়াবী ছবি। সেই মায়াবী সৌন্দর্যেই এবার হারিয়ে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রাঙামাটি যেন এমনই এক লীলাভূমি, যেখানে প্রকৃতির কাছে গেলেই ব্যস্ত জীবনের ক্লান্তি কিছুটা থেমে যায়। পাহাড় আর কাপ্তাই লেকের মিতালি, নৌকার দুলুনি আর নির্মল বাতাসে যে কেউ হারিয়ে যেতে পারেন নিজের মতো করে। প্রভার ক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি রাঙামাটিতে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা। একগুচ্ছ ছবি প্রকাশ করে পাহাড়, লেক আর নৌকার সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’

প্রভার সেই অনুভূতিতেই যেন ফিরে আসে দেশের জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর আবহ। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী। গানের কথায় যেমন রাঙামাটির সৌন্দর্য আর সাম্পান মাঝির গানের মায়া ধরা পড়ে, তেমনি প্রভার ছবিতেও দেখা গেছে পাহাড়-লেক ঘেরা প্রকৃতির কাছে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

ট্যাগস :

রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬