ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো Logo জিডিপির ৩ শতাংশে সৃজনশীল অর্থনীতি নিতে চায় সরকার Logo নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্ব খুলনা-বরিশালে Logo শ্রীলঙ্কার কাছে হেরে আবারও ‘রান কম’ অজুহাত সোবহানার Logo ভেনিস থেকে বাঁধনের বার্তা—‘ছবির মতো সুন্দর নয় জীবন’ Logo অনুপস্থিতিতে শেখ সেলিমই আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেবেন: শেখ হাসিনা Logo দুই বছরে ইসরায়েল ছাড়লেন ১ হাজার ৩৭০ চিকিৎসক Logo ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি Logo ডাকসুর সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টে ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার Logo পরীমনির কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’ ঘিরে তুমুল জল্পনা

শ্রীলঙ্কার কাছে হেরে আবারও ‘রান কম’ অজুহাত সোবহানার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পঠিত

ব্যাটাররা ব্যর্থ, বোলারদের লড়াই—শেষে ম্যাচ হেরে ‘রান কম হয়েছে’ ব্যাখ্যা, বাংলাদেশ নারী ক্রিকেটে যেন পরিচিত চিত্র। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারের পরও সেই একই কারণ সামনে আনলেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সমীকরণে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ১১৪ রান।

তবে মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিংয়ে শুরুতে ম্যাচে ভালোভাবেই ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার ৪৪ রানের মধ্যেই ৫ উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে টাইগ্রেসরা। কিন্তু শেষদিকে রিতু মনির এক ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়। ম্যাচ শেষে সোবহানা প্রথমে একটি ক্যাচ মিসকে হারের কারণ হিসেবে উল্লেখ করে বলেন, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের হাতেই ছিল এবং ডিপ মিডউইকেটে ক্যাচটি নিতে পারলে ফল ভিন্ন হতে পারত।

এরপরও সামনে আসে রান কম হওয়ার বিষয়টি। সোবহানার ভাষ্য, ১১৪ রান যথেষ্ট ছিল না; তাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কমে যাওয়ার পাশাপাশি শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আগামী ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। ওই ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত কোয়ার্টার ফাইনাল; জিতলেই সেমিফাইনালের পথ খুলবে। তাই শেষ ম্যাচেই এখন পুরো মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন সোবহানা।

ট্যাগস :

শ্রীলঙ্কার কাছে হেরে আবারও ‘রান কম’ অজুহাত সোবহানার

আপডেট সময় : ০৩:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬