ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রীলঙ্কার কাছে হেরে আবারও ‘রান কম’ অজুহাত সোবহানার Logo ভেনিস থেকে বাঁধনের বার্তা—‘ছবির মতো সুন্দর নয় জীবন’ Logo অনুপস্থিতিতে শেখ সেলিমই আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেবেন: শেখ হাসিনা Logo দুই বছরে ইসরায়েল ছাড়লেন ১ হাজার ৩৭০ চিকিৎসক Logo ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি Logo ডাকসুর সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টে ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার Logo পরীমনির কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’ ঘিরে তুমুল জল্পনা Logo ‘সাহস ও লড়াইয়ের মানসিকতা নেই’, বাবরদের নিয়ে ডি ভিলিয়ার্সের কড়া সমালোচনা Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত শুরু, মিলছে জরুরি টাকাও Logo হরমুজে নৌ চলাচলে সংকট, বিশ্ববাজারে তেলের দাম ছুঁইছুঁই ৯৭ ডলার

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পঠিত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ কাজ সম্পন্ন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজও দ্রুত শেষ করা হবে। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা স্থানীয় মানুষের জন্য আনন্দের বিষয়। এর মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থান ও কাজের নতুন ক্ষেত্র তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখার ক্ষেত্রে ভিসির ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় মানুষ হিসেবে ভিসি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

রাষ্ট্রপতি স্থানীয় জনগণকে বিশ্ববিদ্যালয়টিকে নিজেদের সম্পদ হিসেবে রক্ষা ও উন্নয়নে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসে আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. ইসরাফিল, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০২:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬