ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটিতে মোল্লারহাট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধান অতিথি ইলেন ভুট্টা Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর  Logo ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ভরিতে ২ লাখ ৩৭ হাজার ছাড়াল সোনার দাম, রুপা ৫ হাজারের বেশি Logo চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত সূচনা Logo ‘প্রাপ্তির জন্য নয়, নেশা থেকেই গান করতে হবে’—জেমস Logo মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান Logo আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার Logo রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দলের ঘোষিত পাঁচ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পাশের সড়কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, নির্বাচনী ইশতেহারে প্রতিবছর পাঁচ কোটি করে পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। তিনি আরও বলেন, বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিরও একটি অংশ। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬