Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য অ্যাডভেঞ্চার রাইডিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি বাজারে এসেছে Hero Xpulse 200 4V এবং Hero Xpulse 200 4V Pro। নতুন এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেল দুটির সক্ষমতা, পারফরম্যান্স ও রাইডিং অভিজ্ঞতা সরাসরি তুলে ধরতে দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদের নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইডের আয়োজন করেছে Hero Bangladesh।
বাংলাদেশে প্রথমবারের মতো হিরো বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমের প্রতিনিধিদের জন্য এ ধরনের বিশেষ অ্যাডভেঞ্চার টেস্ট রাইডের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ কারীরা Xpulse 200 4V এবং Xpulse 200 4V Pro—উভয় মডেল চালিয়ে বিভিন্ন ধরনের রাস্তায় মোটরসাইকেল দুটির সক্ষমতা যাচাই করার সুযোগ পান।
নির্ধারিত অন-রোড ও অফ-রোড সেকশনে গণমাধ্যমের প্রতিনিধিরা মোটরসাইকেল দুটির হ্যান্ডলিং, সাসপেনশন, ব্রেকিং, বিভিন্ন ABS মোড এবং রাইডিং ডায়নামিক্স সরাসরি পরীক্ষা করেন। বিশেষ করে অসমতল ও অফ-রোড পথে Xpulse 200 সিরিজের সক্ষমতা এবং বিভিন্ন ধরনের রাইডিং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা ছিল আয়োজনটির অন্যতম প্রধান আকর্ষণ। এ ছাড়া টেস্ট রাইডের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারীরা মোটরসাইকেলের অ্যাক্সিলারেশন, নিয়ন্ত্রণ, সাসপেনশন পারফরম্যান্স এবং রাইডিং কমফোর্ট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এর মাধ্যমে শহরের নিয়মিত রাস্তায় চলাচলের পাশাপাশি দীর্ঘ ভ্রমণ ও অ্যাডভেঞ্চার রাইডিংয়ে Xpulse 200 সিরিজের সম্ভাবনাও সরাসরি তুলে ধরা হয়। Hero Bangladesh-এর পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশের রাইডারদের মধ্যে অ্যাডভেঞ্চার ও এক্সপ্লোরেশনের আগ্রহ দিন দিন বাড়ছে। Xpulse 200 সিরিজ সেই আগ্রহকে আরও এগিয়ে নিতে সক্ষম। আমাদের লক্ষ্য শুধু নতুন মোটরসাইকেল বাজারে আনা নয়, বরং বাংলাদেশের রাইডারদের মধ্যে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের সংস্কৃতি আরও বিস্তৃত করা। গণমাধ্যমের প্রতিনিধিদের সরাসরি টেস্ট রাইডের মাধ্যমে মোটরসাইকেল দুটির প্রকৃত সক্ষমতা ও রাইডিং অভিজ্ঞতা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।”মিডিয়া টেস্ট রাইডে অংশ নেওয়া গণমাধ্যমের প্রতিনিধিরা Xpulse 200 সিরিজের হ্যান্ডলিং, সাসপেনশন, পারফরম্যান্স এবং বিভিন্ন ধরনের রাস্তায় রাইডিং সক্ষমতা নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত জানান। এই আয়োজনের মাধ্যমে দেশের মোটর সাইকেল প্রেমীদের কাছে অ্যাডভেঞ্চার রাইডিংয়ের সম্ভাবনা ও Xpulse 200 সিরিজের সক্ষমতা আরও কাছ থেকে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। Xpulse 200 সিরিজ সম্পর্কে Xpulse 200 4V এবং Xpulse 200 4V Pro—দুই মোটর সাইকেলেই রয়েছে ১৯৯.৬ সিসি, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল-কুলড ইঞ্জিন, যা ৮,৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি পাওয়ার এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৫-স্পিড ট্রান্সমিশন অ্যাডভেঞ্চার রাইডিংকে আরও কার্যকর ও নিয়ন্ত্রিত করতে Xpulse 200 সিরিজে রয়েছে রোড, অফ-রোড ও র্যালি—তিনটি ABS মোড, ডুয়াল-পারপাস টায়ার এবং অ্যাডজাস্টেবল সাসপেনশন। পাশাপাশি রয়েছে LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, Class-D LED প্রজেক্টর হেডল্যাম্প ও LED DRL। অ্যাডভেঞ্চার ও দীর্ঘ রাইডের সুবিধার জন্য মোটরসাইকেল দুটিতে আরও রয়েছে ব্যাশ প্লেট, হ্যান্ডগার্ড এবং বাঞ্জি হুকসহ লাগেজ প্লেট, যা বিভিন্ন ধরনের রাস্তায় ব্যবহারিক সুবিধা ও রাইডিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। Hero Xpulse 200 4V-এর বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৩৫,০০০ টাকা এবং Hero Xpulse 200 4V Pro-এর বিশেষ মূল্য ৩,৬৫,০০০ টাকা। উভয় মডেলের সঙ্গেই দুই বছরের রেজিস্ট্রেশন সুবিধা বিনামূল্যে দেওয়া হচ্ছে। Hero Bangladesh-এর এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দেশের রাইডারদের সামনে “Ride More. Explore More.” দর্শনের নতুন সম্ভাবনা তুলে ধরা হয়েছে—যেখানে মোটরসাইকেল চালানো শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, বরং পথ, অভিজ্ঞতা এবং নতুন জায়গা আবিষ্কারেরও অংশ।






















