ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র -পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন  Logo বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন Logo ধামরাইয়ে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। Logo ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, ফিলাডেলফিয়ার সঙ্গে মায়ামির ড্র Logo ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম Logo বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে তুরস্ক, হুঁশিয়ারি ইসরায়েলের Logo ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষে  আহত ৩৫

ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৩০ বার পঠিত

ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তার অভিযোগ, সরকার তাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও প্রতারণা করেছে এবং সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের বিভিন্ন স্তরের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয়করণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই দলীয় প্রার্থী দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করছেন। এ প্রক্রিয়ায় স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলেও অভিযোগ করেন তিনি। ফলে সরকার গণতন্ত্রের পক্ষে অবস্থান করছে—এমনটা তারা মনে করছেন না বলে মন্তব্য করেন নাহিদ।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য থাকার কথা, দেশ এখনো সেই কাঠামোর দিকে এগোতে পারছে না।

তবে এসব সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নিচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য, গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করা, জনগণের কাছে একটি বার্তা দেওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করাই তাদের প্রার্থী দেওয়ার অন্যতম উদ্দেশ্য।

নাহিদ ইসলাম বলেন, সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনমনে আলোচনা তৈরি হবে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থানও স্পষ্ট হবে।

ট্যাগস :

ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬