ধামরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : মো: শাকিল হোসাইন
- আপডেট সময় : ০৩:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩৬ বার পঠিত

ধামরাই ( ঢাকা ) প্রতিনিধ : ঢাকা জেলা প্রশাসকের আয়োজনে, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের ডাউটিয়া ইসলামিয়া কওমি মাদ্রাস মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম.এ. জলিল, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম ও ছাত্রনেতা জাকারিয়া সহ সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সকল ধরনের বিপদ আপদ মোকাবিলা করে দেশেই ছিলেন, তিনি পালিয়ে যাননি কোথাও। সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেছে।























