ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে কাজ চলছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী Logo বাংলাদেশবিরোধী অনলাইন অপপ্রচারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন Logo নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি Logo সরাইলে টেঁটা-লাঠিসোঁটা ফেলে শান্তির টেবিলে দুই পক্ষ। Logo বাংলা ভাষায় আসছে তুর্কি ঐতিহাসিক সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’, Logo বাংলাদেশকে হারানোর পর আবেগঘন প্রতিক্রিয়া কাইয়ার, ওয়ানডে সিরিজেও রান করার প্রত্যয় Logo মুন্সীগঞ্জে ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে Logo স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিজ্ঞানীকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা Logo ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে, স্যাটেলাইট বিশ্লেষণে ইঙ্গিত

বাংলাদেশবিরোধী অনলাইন অপপ্রচারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৪ বার পঠিত

বাংলাদেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত যেকোনো বিভ্রান্তিকর প্রচারণা ও উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে অনলাইনে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি উদার ও প্রগতিশীল মুসলিম রাষ্ট্র। তাই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত যেকোনো অপপ্রচার দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করা হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কথাও জানান তিনি।

ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নীতিগত সমর্থন দিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলা এবং কূটনৈতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভবিষ্যতেও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের বাংলাদেশে আসা ও শিক্ষাজীবন আরও সহজ করতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রদানের বিষয়ে সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান।

এ ছাড়া রাষ্ট্রদূত প্রস্তাব করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী ভিসার আবেদন করলে যাচাইয়ের সুবিধার্থে সেই আবেদনের অনুলিপি ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ। ফিলিস্তিনের জনগণের কল্যাণে বাংলাদেশ ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদিও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বাংলাদেশবিরোধী অনলাইন অপপ্রচারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬