ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২১ বার পঠিত

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী, পরে যাবেন চীন সফরে

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টায় দেশটির উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীন সফরে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

চীন সফরের কর্মসূচি অনুযায়ী, ২৫ জুন প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এরপর ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন বা সামার দাভোস ফোরামে অংশগ্রহণ করবেন তিনি। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যের এ আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধি বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে মতবিনিময় করবেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীন সফরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, আঞ্চলিক সংযোগ এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে মালয়েশিয়া সফরের আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়গুলো প্রাধান্য পাবে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬