ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২১ বার পঠিত

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরত পাঠাবে আমিরাত, আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুবাই কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা কতটা সহজ হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি অনুমানের বিষয় নয়, বাস্তবতার বিষয়। তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুততার সঙ্গে কাজ করছে।

মন্ত্রী জানান, গত ১২ জুন ইউএই ফেডারেল পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) ই-মেইলে বেনজীর আহমেদকে গ্রেফতারের তথ্য জানায়। বাংলাদেশের জারি করা রেড নোটিশের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। একই দিন জাতীয় সংসদে বিষয়টি জাতিকে অবহিত করা হয়।

তিনি বলেন, ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর অনুরোধ করলেও বাংলাদেশ সরকার তার পরদিনই সব কাগজপত্র পাঠিয়ে দেয়। গ্রেফতারি পরোয়ানা, মামলার বিবরণসহ প্রয়োজনীয় নথি আরবিতে অনুবাদ করে পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, ১৪৪ পৃষ্ঠার নথিপত্র প্রস্তুত করতে পুলিশ কর্মকর্তারা রাত ৯টা পর্যন্ত কাজ করেছেন। পরে তিনি নিজে রাত ১০টার দিকে সংসদে বসেই নথিতে স্বাক্ষর করেন। সেদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নথি দুবাইয়ে পাঠানো হয় এবং ইউএই দূতাবাসকেও বিষয়টি জানানো হয়।

তিনি আরও বলেন, ইউএই সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বেনজীর আহমেদকে দ্রুত ফেরত আনার বিষয়ে সরকার আশাবাদী।

নথি পাঠানোর পর ইউএই বা এনসিবির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি। ইউএইর নিজস্ব আইন অনুযায়ী প্রত্যর্পণের একটি প্রক্রিয়া রয়েছে। শুক্রবার ও শনিবার সেখানে সরকারি ছুটি থাকায় রোববার থেকে আনুষ্ঠানিকভাবে খোঁজ নেওয়া হবে।

দুবাইয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তি থাকুক বা না থাকুক, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনি সহযোগিতার বিভিন্ন কাঠামোর আওতায় উভয় দেশই কাজ করে। এছাড়া ইউএইর সঙ্গে বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তা (এমএলএআর) চুক্তিও রয়েছে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কোনো জটিলতা দেখা দিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মতে এ প্রক্রিয়ায় বড় কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, গত ১২ জুন দুবাইয়ে গ্রেফতার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ১৪ জুন জাতীয় সংসদে তার গ্রেফতারের তথ্য প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৪:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬