ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান Logo সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২০৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী নতুন রূপে ফিরলো হুয়াওয়ে তার নিত্য নতুন মোবাইল ফোন, ট্যাব, ওয়্যারেবল ডিভাইস নিয়ে। বাংলাদেশেও ফের যাত্রা শুরু হলো হুয়াওয়ে ডিভাইসের, এবার ডিএক্স গ্রুপের হাত ধরে। ‘নাও ইজ ইয়োর স্পার্ক’ স্লোগানকে সামনে রেখে সোমবার ৮ জুন বিকেলে রাজধানীর গুলশানের হুয়াওয়ের কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হলো হুয়াওয়ের মোবাইলসহ একসঙ্গে ১৩টি নতুন স্মার্ট ডিভাইস। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, প্রযুক্তি ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। হুয়াওয়ে এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ওয়্যারেবল গ্যাজেট এবং অডিও ক্যাটাগরিতে এসব পণ্য বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে উন্নত ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন ‘মেট এক্স৭’, এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী ‘মেটপ্যাড ১১.৫’। এছাড়া স্টাইলিশ ডিজাইন ও স্বাস্থ্য সুরক্ষায় ‘ওয়াচ ফিট ৫ সিরিজ’ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ‘ফ্রিক্লিপ ২’ -সহ নানা পণ্য। অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, হুয়াওয়ের মূল শক্তিই উদ্ভাবন। আমরা এমন সব ফ্ল্যাগশিপ পণ্য এনেছি যা গ্রাহকদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে। বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে ডিএক্স গ্রুপের নাম ঘোষণা করা হয়। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, হুয়াওয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত এবং দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এই পণ্যগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

ট্যাগস :

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

আপডেট সময় : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬