ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo ‘বন্ধু ও অংশীদার, প্রভু নয়’—নতুন পররাষ্ট্রনীতির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু থেকে বাঁচতে পানি জমতে দেবেন না: ডিএসসিসি প্রশাসক Logo রামালিঙ্গা রেড্ডির পদত্যাগে নতুন চাপে কর্ণাটকের শিবকুমার সরকার Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ডেঙ্গু থেকে বাঁচতে পানি জমতে দেবেন না: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩১ বার পঠিত

ঢাকার দক্ষিণাঞ্চলের ৬০ শতাংশ বাসাবাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গু বহনকারী এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা রয়েছে। তাই বাসার ছাদ, উঠান, ফুলের টবসহ যেকোনো স্থানে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হবে।’ আব্দুস সালাম বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এ ধরনের বিষয়গুলো নিয়ে অত্যন্ত সচেতন। খেলার মাঠসহ বিভিন্ন নাগরিক সুবিধার বিষয়েও তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন।’ এলাকার পরিবেশ ও নাগরিক জীবনমান উন্নয়নে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের ভোটে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।’

ট্যাগস :

ডেঙ্গু থেকে বাঁচতে পানি জমতে দেবেন না: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় : ০৪:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬