ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার Logo নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৬২ বার পঠিত

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে তার সঙ্গে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার এ রিট দায়ের করেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানি করবেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। এর আগে গত রোববার (৩১ মে) মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় বসবাস করতেন, তবে তিনি একটি পৃথক কক্ষে থাকতেন। কয়েকদিন ধরে তার কোনো সাড়া না পেয়ে মেয়ের উদ্যোগে একজন নার্সকে ডাকা হয়। ওই নার্স কক্ষে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় তাতে পচন ধরেছিল এবং পুরো কক্ষে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া যে কক্ষে তিনি অবস্থান করতেন সেটি ছিল অত্যন্ত অগোছালো, অপরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের আবর্জনায় পরিপূর্ণ। ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধা দীর্ঘদিন ধরে যথাযথ পরিচর্যা ও যত্ন থেকে বঞ্চিত ছিলেন এবং অবহেলার মধ্যে জীবনযাপন করছিলেন।

ট্যাগস :

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০২:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬