ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৫৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখন থেকে ২০২৬ সালের ২০ মে বা তার পর কেনা যেকোনো আইটেল ফিচার ফোনে মিলবে এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা। অর্থাৎ, ফোনে কোনো উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে প্রথম ৬ মাসের মধ্যেই গ্রাহক পাবেন সম্পূর্ণ নতুন একটি হ্যান্ডসেট।
বাংলাদেশের মোবাইল বাজারে বিশেষ করে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন সেগমেন্টে আইটেল একটি নির্ভরযোগ্য নাম হিসেবে জায়গা করে নিয়েছে। ফিচার ফোন ব্যবহার কারীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিসিং সুবিধা নিশ্চিত করা এখনও একটি গুরুত্বপূর্ণ চাহিদা। তবে আইটেল-এর এই নতুন উদ্যোগে সেই ভোগান্তি অনেকটাই কমে আসবে। এই উদ্যোগটি গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করেছে। এই বিশেষ ওয়ারেন্টির পাশাপাশি থাকছে ১ বছরের নিয়মিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধাও, যা গ্রাহকদের আরও বেশি আস্থা ও নিশ্চয়তা দেবে। এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার আওতায় অন্তর্ভুক্ত থাকবে—ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনে ত্রুটি, সিম বা নেটওয়ার্ক সমস্যা এবং কীপ্যাডজনিত যেকোনো উৎপাদন ত্রুটি। রিপ্লেসমেন্ট সুবিধা পেতে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যেতে হবে, সঙ্গে নিতে হবে ফোন, ক্রয়ের রসিদ এবং ফোনের বক্স। প্রয়োজনীয় যাচাই শেষে যোগ্য হলে একই দিনেই গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে নতুন হ্যান্ডসেট। তবে এই সুবিধার আওতায় থাকবে না ভাঙা ফোন, পানিতে নষ্ট হওয়া ডিভাইস, অনুমোদন হীনভাবে মেরামত করা সেট, টেম্পারড সিল কিংবা আই এম আই ই নম্বরের অসঙ্গতি থাকলে। এই ঈদ উদ্যোগের মাধ্যমে আইটেল বাংলাদেশের গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মোবাইল ফোন সেবা দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করেছে। নতুন ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগে আরও আস্থা, নিশ্চয়তা ও নির্ভরযোগ্য সাপোর্ট দিতে চায় প্রতিষ্ঠানটি ।

ট্যাগস :

ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬