ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা Logo রূপগঞ্জে এনজিওর নামে প্রতারণা, মিথ্যা মামলায় সব হারিয়ে নি:স্ব গ্রাহকরা ! Logo সৎ মায়ের নির্মম নির্যাতনে অতিষ্ঠ প্রতিবন্ধী সুমি, অসহায় ছেলেও মায়ের রোষানলে।প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর।  Logo মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে এমপি জাহান্দার Logo পানিতে ডুবে থাকে স্কুল প্রাঙ্গণ, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী Logo নওগাঁয় পাওনা টাকা চাইতে গিয়ে চাঁদাবাজ ট্যাগ খেলেন কলেজ শিক্ষক Logo টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত Logo অনিশ্চিত পরিস্থিতিতেই বিশ্বকাপের দল ঘোষণা করল ইরান Logo আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশের ৬ হাজার ড্রাইভার

নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, আরও তিনটি অত্যাধুনিক এনইভি, বিওয়াইডি সিল ৫, বিওয়াইডি সিল ৬ ও বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন খাতে নতুন মাত্রা যোগ করেছে। এ উপলক্ষে রোববার (১৭ মে) সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের সড়কে আরও স্মার্ট, টেকসই ও প্রযুক্তিনির্ভর মোবিলিটি সল্যুশন নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এছাড়াও, আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন ও চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রেতাবৃন্দ, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম প্রতিনিধি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
আয়োজনে মনোমুগ্ধকর রিভিল শো, প্রোডাক্ট প্রেজেন্টেশন, কীনোট স্পিচ, গাড়ি উন্মোচন, মিডিয়া ইন্টারঅ্যাকশনের পাশাপাশি, ৬০টি প্রি-অর্ডারকৃত বিওয়াইডি গাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে বিওয়াইডি বাংলাদেশের ক্রেতাদের জন্য বিশ্বমানের এনইভি প্রযুক্তি ও ইন্টেলিজেন্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিয়ে আসার প্রতিশ্রুতি আরও জোরালোভাবে তুলে ধরেছে।

ট্যাগস :

নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

আপডেট সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬