ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নিরাপদ ঈদযাত্রায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন রেলমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৯২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১০ মে ২০২৬ ।।

আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে ঈদের আগে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ বিষয়ে নৌপুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোববার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে আয়োজিত নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব বক্তব্য দেন। অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, নৌখাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, ধৈর্য ও ত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নৌপথে দুর্ঘটনার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

ট্যাগস :

নিরাপদ ঈদযাত্রায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন রেলমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬