ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১০৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ১৬ এপ্রিল ২০২৬ ।।
রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক;
কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানিতে ডলফিনটির মৃতদেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা জানায়, মৃত ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে এবং পেট ফেটে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা ডলফিনটির অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। স্বেচ্ছাসেবক সংগঠন ‘উপরা’র সদস্য আব্দুল জলিল ডলফিনটি প্রথম দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। প্রাথমিকভাবে এটিকে বিপন্ন প্রজাতির ‘ইরাবতী ডলফিন’ হিসেবে শনাক্ত করা হয়েছে। গোলাকার মাথা ও লম্বা ঠোঁটহীন এই ডলফিনগুলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীতে বিচরণ করে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য অশনিসংকেত। ডলফিনের একের পর এক মৃত্যু উপকূলীয় পরিবেশের চরম অবনতির বার্তা দিচ্ছে। কেন এগুলো মারা যাচ্ছে, তার কারণ উদ্ঘাটন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল ডলফিন ও কচ্ছপের মতো সামুদ্রিক প্রাণীদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রসঙ্গত, বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির একটি মৃত মা কচ্ছপ সমুদ্রসৈকতে ভেসে ওঠে। কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে। এর আগে কুয়াকাটা সমুদ্রসৈকতের পশ্চিম পাশে পুরনো শুঁটকি পল্লী এলাকায় শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ভেসে ওঠে প্রায় আট ফুট লম্বা একটি ডলফিন।

ট্যাগস :

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

আপডেট সময় : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬