ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া জার্নালিস্ট ফোরামের মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক Logo সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন সি১০০আই আনছে রিয়েলমি Logo জয়ের কৃতিত্ব যার নামে দিলেন থালাপতি বিজয় Logo র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের অগ্রগতি Logo বিতর্কের মধ্যেও বিজেপির রেকর্ড জয়, পেছনে কী কারণ Logo ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা Logo শাপলা চত্বর হত্যাকাণ্ডে দেশজুড়ে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর Logo গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo কুমিল্লায় পুত্রবধূদের মারধরে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে ভর্তি Logo ব্রির মহাপরিচালকের দায়িত্বে ড. আমিনুল ইসলাম

নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে : সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২২৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ২৫.০১.২৬।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করবে নির্বাচন কমিশন (ইসি), যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফিরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ব্রিফ করে ইসি। এ বৈঠক থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি বলেন, বিষয়টি (ভোটারদের নিরাপত্তা ব্যবস্থা) ইসি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সামনে তুলে ধরেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, বৈঠকে কূটনীতিকেরা কোনো পরামর্শ দেননি। তবে পোস্টাল ব্যালট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ছিল।

সিইসি বলেন, নির্বাচন কমিশন নিরাপত্তাব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেছে। নির্বাচনে সেনা–নৌ–বিমানবাহিনী, বিজিবি–র‍্যাব–আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।

ট্যাগস :

নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে : সিইসি

আপডেট সময় : ০৭:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬