ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৩৩ বার পঠিত

বাংলাদেশের কণ্ঠ।। সোমবার।। ১৯.০১.২০২৬

জুলাই গণঅভ্যুত্থানকালে নারায়ণগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। এ মামলায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল সোমবার (১৯ জানুয়ারি) অভিযোগ আমলে নিয়ে এই নির্দেশ দেন। অভিযুক্তদের তালিকায় শামীম ওসমানের পাশাপাশি তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানের নাম রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন দমনে শামীম ওসমান ও তার অনুসারীরা সশস্ত্র অবস্থায় মাঠে নামেন। অভিযোগে বলা হয়েছে, নারায়ণগঞ্জ ক্লাবে বসে সহিংস অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়।

আরও বলা হয়, রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ রয়েছে, ওই সময় আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপের পর শামীম ওসমান নিজে অস্ত্র হাতে নিয়ে মাঠে নামেন।
মামলার নথিতে বলা হয়েছে, জুলাই ও আগস্ট মাসে নারায়ণগঞ্জে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী কর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব কারণেই ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬