ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

৪৬তম বিসিএসঃ মৌখিক পরীক্ষার সময়সূচি জানাল পিএসসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৪৫২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। বৃহস্পতিবার।। ২৫ ডিসেম্বর।। ২০২৫।।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। (২৪ ডিসেম্বর) বুধবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশিত হয়।

প্রকাশ হওয়া সূচি অনুযায়ী, মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে। প্রথম ধাপে সাধারণ ও কারিগরি বা পেশাগত ক্যাডারের মোট ২ হাজার ১০২ জন প্রার্থীর পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে ২১০ জনের পরীক্ষা নেওয়া হবে। এই ধাপের পরীক্ষা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আাগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রকাশিত সময়সূচিতে যদি যুক্তিসঙ্গত কোনো কারণে পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে কমিশন তা সংশোধনের অধিকার রাখে– এ কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত ফল প্রকাশ পায়। সেখানে মোট ৪ হাজার ৪২ জন উত্তীর্ণ হয় এবং লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ হয় ২ হাজার ৩৩৬ জন। কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন। এর পাশাপাশি সাধারণ এবং কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারে পাস করেন ৯৬৮ জন। উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ট্যাগস :

৪৬তম বিসিএসঃ মৌখিক পরীক্ষার সময়সূচি জানাল পিএসসি

আপডেট সময় : ০৭:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫