ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

ভিভো এক্স৩০০ প্রো: টেলিফটোতে প্রো পারফরম্যান্স

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৪৬৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। মঙ্গলবার।। ০২.১১.২৫।।

প্রফেশনাল ফটোগ্রাফি মানেই শুধু প্রফেশনাল ক্যামেরা—এই ধারণা বদলে দিতে সবসময় এগিয়ে থাকে ভিভো। মোবাইল ফটোগ্রাফিতে নতুনত্ব আনার ধারাবাহিকতায় এবার আসছে ফ্ল্যাগশিপ ভিভো এক্স৩০০ প্রো, যা টেলিফটো ইমেজিংকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। দূরের ছবি ঝাপসা হওয়া, কম আলোতে ডিটেইল হারানো, কিংবা সামান্য হাতের মুভমেন্টে ফ্রেম নষ্ট হওয়ার মতো সীমাবদ্ধতা দূর করতে জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এর শক্তিশালী টেলিফটো লেন্স।

ভিভো এক্স৩০০ প্রো-তে প্রধান আকর্ষণ হিসেবে আসছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহৃত হাই-এন্ড প্রফেশনাল এপিও লেন্স কালার বিভ্রান্তি বা ঝাপসা হওয়া নিয়ন্ত্রণ করে স্বচ্ছতা বাড়ায় এবং দূরের দৃশ্যেও দেয় পরিষ্কার, শার্প ডিটেইল।ফলে ট্রাভেল, ওয়াইল্ডলাইফ, পোর্ট্রেট বা স্পোর্টস যে কোনো পরিস্থিতিতেই ছবিতে থাকবে নিখুঁত শার্পনেস ও স্বাভাবিক রঙ।

ভিভো এক্স৩০০ প্রো-তে থাকছে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং একটি ডুয়াল প্রো ইমেজিং চিপ। এই বিশেষ সমন্বয় টেলিফটো শুটিংয়ে দারুণ স্থিতিশীলতা নিশ্চিত করবে। এর ফলে, সামান্য হাতের নড়াচড়াতেও ফ্রেম নষ্ট হবে না। কারণ উন্নত স্ট্যাবিলাইজেশন সিস্টেম ক্যামেরাটিকে স্থিরভাবে ধরে রাখবে। লেন্সের বিশেষ কোটিং অতিরিক্ত আলো কমিয়ে আরও পরিষ্কার আউটকাম এনে দেবে। পাশাপাশি, ক্যামেরার সেন্সর ও প্রসেসর দ্রুত ফোকাস এবং মুভমেন্ট দক্ষতার সঙ্গে হ্যান্ডল করে চলন্ত শটের মুহূর্তগুলোও নিখুঁতভাবে তুলে ধরবে।

ভিভো এক্স৩০০ প্রোতে থাকবে নতুন ও আপগ্রেডেড অরিজিন ওএস ৬, যা প্রতিদিনের কাজকে করবে আরও সহজ এবং স্মুথ। নতুন এই অপারেটিং সিস্টেমে দ্রুত ও মসৃণ পারফরম্যান্সের জন্য থাকবে স্মুথ ইঞ্জিন, উন্নত ইউজার ইন্টারফেস সুবিধা।

ট্যাগস :

ভিভো এক্স৩০০ প্রো: টেলিফটোতে প্রো পারফরম্যান্স

আপডেট সময় : ০১:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫