ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান Logo অক্টোবর এলেই কেন এই সিনেমার কথা মনে পড়ে? Logo ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার: ‘নরকে এক ব্যয়বহুল অভিযান’—ট্রাম্প Logo অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

তফসিলের আগে‌ লটারির মাধ্যমে এসপি-ওসিদের পদায়ন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৪৯০ বার পঠিত

বাংলাদেম কণ্ঠ।। বুধবার।। ০৬.০৮.২৫।।

আগামী নির্বাচনের তফসিলের আগে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আয়োজিত সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আবারও সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৮ আগস্ট (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু নির্দিষ্ট এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড-ক্রসিং-এর মধ্যবর্তী এলাকা।

ট্যাগস :

তফসিলের আগে‌ লটারির মাধ্যমে এসপি-ওসিদের পদায়ন

আপডেট সময় : ০৮:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫