ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

দেশে ফিরেই বিসিবিতে সভা ডাকলেন বুলবুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৩২৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

কথা ছিল আগামী সপ্তাহে দেশে ফিরবেন। কিন্তু তার কয়েকদিন আগেই ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু দেশেই ফেরেননি, ঢাকার মাটিতে পা রাখার ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড পরিচালক পর্ষদের সভাও ডেকেছেন নতুন বিসিবিপ্রধান। অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ পালনের পর আরব আমিরাতের দুবাইয়ে গিয়েছিলেন আমিনুল ইসলাম। সেখানে আইসিসিতে পুরোনো চাকরি সংক্রান্ত কাজ ছিল তার। তা চুকিয়েই ব্যস্ত সময় কেটেছে। সেখানে থাকাকালে গেল শনিবার জাগো নিউজকে তিনি জানিয়েছিলেন, আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা। কিন্তু নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই চলে এসেছেন আমিনুল ইসলাম। আগেভাগে দেশে ফেরার কারণও জানা গেছে। আগামী ২৬ জুন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী বা ২৫ বছর পূর্তি। দিনটিকে স্মরণীয় করে রাখতে কিছু পরিকল্পনা আছে আমিনুল ইসলামের। বোর্ড পরিচালকদের সঙ্গে আলাপ করে সেই পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই মূলত আজ বৃহস্পতিবারের বোর্ডসভা। জানা গেছে, বিকেল ৩ টায় বোর্ডসভা শুরু হবে। আমিনুল ইসলাম দেশে ফিরে বুধবার রাতে জাগো নিউজের সঙ্গে আলাপে বলেন, ‘আমি এখনই রজতজয়ন্তী নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আগে বোর্ডে পুরো ব্যাপারটা খোলামেলা আলোচনা হোক। তারপর প্রেস কনফারেন্স করে আপনাদের (মিডিয়াকে) জানিয়ে দেবো।

রজতজয়ন্তীর আয়োজনটা কেমন হবে, তা বোর্ডসভায় আলোচনার পর চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে বুলবুল জানিয়েছেন, টেস্ট মর্যাদা পাওয়ার সময় দেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, নানা কর্মকাণ্ডে জড়িত সবাইকে সম্মান ও মূল্যায়ন করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী ওই সময়ের ক্রিকেটীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ক্রিকেটার, প্রশিক্ষক, সংগঠক, পৃষ্টপোষক ও সাংবাদিকদের বিশেষ ভাবে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে বুলবুলের। পুরো রজতজয়ন্তীতে আসলে কী কী হবে, অনুষ্ঠান কীভাবে সাজানো হবে- তার রূপরেখা চূড়ান্ত হবে আজ। বিসিবি সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী, সে সিদ্ধান্ত ও রজতজয়ন্তী অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলনে সব জানানো হবে। সেটা আগামী দু’একদিনের মধ্যেই হবে বলে আশা করা হচ্ছে। নতুন প্রজন্ম জানতে চায়, কারা টেস্ট পূর্ববর্তী সময় দেশের ক্রিকেটের জন্য কাজ করেছেন। সে নামগুলো এবার নতুন করে জানা হবে। পাশাপাশি কিছু প্রশ্নও উঠেছে। তা হলো- দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ২৫ বছর আগে বোর্ডের সঙ্গে জড়িত ক্রিকেটার, কোচ, সংগঠক, পৃষ্টপোষকদের সবাইকে এক মঞ্চে ওঠানো সম্ভব? সাবেক বিসিবি সাধারণ সম্পাদক ও এসিসি প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক ছাড়া টেস্ট মর্যাদা পাওয়ার পেছনে যার ভূমিকা ছিল, সেই সাবের হোসেন চৌধুরী এবং প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে কি মঞ্চে ডাকা সম্ভব হবে?

ট্যাগস :

দেশে ফিরেই বিসিবিতে সভা ডাকলেন বুলবুল

আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫