ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

আইপিএল-পিএসএল

বোর্ডের ছাড়পত্র পেতে আবেদন করেছেন সাকিব-মোস্তাফিজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৮০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে ১৭ মে থেকে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে।সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন মোস্তাফিজুর রহমান। পিএসএলের দল লাহোর কালান্দার্স চেয়েছে সাকিব আল হাসানকে।কিন্তু ফ্র্যাঞ্জাইজি চাইলেই তো শুধু হবে না। দুই ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র বা এনওসি নিতে হবে। জানা গেছে, গতকালই (বুধবার) বিসিবির এনওসি নিতে বেশ কয়েকজন বোর্ড কর্তার সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব আল হাসান।এবার বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মোস্তাফিজুর রহমানও ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। তবে তাদের ছাড়া হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও আসেনি।সাকিব-মোস্তাফিজ আইপিএল এবং পিএসএল খেলতে পারবেন কিনা, তা নির্ভর করছে বোর্ডের ছাড়পত্রের ওপর। শেষ পর্যন্ত সাকিব হয়তো ছাড়পত্র পেতে পারেন, তবে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে সেখানে যাওয়া মোস্তাফিজকে বোর্ডকে ছাড়বে কিনা, সেটি নিয়ে আছে সংশয়।

ট্যাগস :

আইপিএল-পিএসএল

বোর্ডের ছাড়পত্র পেতে আবেদন করেছেন সাকিব-মোস্তাফিজ

আপডেট সময় : ০২:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫