ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা Logo আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন Logo নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! Logo সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর Logo রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু।

অস্ট্রেলিয়ায় হাউসফুল, এবার আমেরিকার ২৮ শহরে ‘দাগি’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৭২০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমা দেশ জয় করে এখন বিশ্বমঞ্চে পৌঁছেছে। ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় মুক্তির পর থেকেই সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। সিডনির প্রতিটি শো চলছে হাউসফুল। সিনেমার আবেগঘন মুহূর্তে দর্শকদের চোখে জল এনে দিচ্ছে, এমনটাই জানাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই ছবিটি অস্ট্রেলিয়ায় মুক্তি দেয়ার জন্য এর টিমকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে লিখছেন। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘দাগি’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে। ২৫ এপ্রিল থেকে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার ১৫টি শহরে একযোগে প্রদর্শিত হবে ছবিটি। এরপর ২ মে থেকে মুক্তি পাবে আরও ১৩টি শহরে। মোট ২৮টি শহরে শতাধিক শো চলবে ছবিটির। এর পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এমনটাই জানিয়েছে।বায়োস্কোপ ফিল্মস জানায়, নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে ছবির ২১টি বিশেষ শো চালানো হবে সাত দিনের জন্য।২৫ এপ্রিল আরও যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে তার মধ্যে রয়েছে – বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো, আটলান্টা, ডালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, মিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস ও ওকলাহোমা সিটি ইত্যাদি।এছাড়া ২ মে থেকে যুক্ত হবে আরও ১৩টি নতুন শহর। সেই তালিকায় আছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো ইত্যাদি।বায়োস্কোপ ফিল্মস-এর কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ বলেন, ‘উত্তর আমেরিকার বাংলা সিনেমাপ্রেমী দর্শকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের ভালোবাসা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। তাদের চাহিদার কথা ভেবেই আমরা সিনেমা নিয়ে আসি, মুক্তি দেই। আশা করছি ‘দাগি’ খুব ভালো সাড়া পাবে।‘দাগি’ ছবিতে জুটি হয়েছেন আফরান নিশো ও তমা মির্জা। আরও আছেন তাসনিয়া ফারিণ, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখদের মতো তারকারা।

ট্যাগস :

অস্ট্রেলিয়ায় হাউসফুল, এবার আমেরিকার ২৮ শহরে ‘দাগি’

আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫