ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৩০১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫ ঃ
আগামী ০৭ হতে ১১ ফেব্রুয়ারি ২০২৫ পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য “exercise aman-2025” এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ
রবিবার (২৬-০১-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্রজয়’ চট্টগ্রাম নৌবাহিনী জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম
ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিতবাদকদল কর্তৃক বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে
বিদায় জানানো হয়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে বিদায়ী অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে
গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। “exercise aman-2025” এ বিশ্বের বিভিন্ন
দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে।
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার আলম এর নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন
প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ সর্বমোট ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং
যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের মাধ্যমে
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার মাইলফলক হয়ে
দাঁড়িয়েছে। এরই ধারাবহিকতায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে
পাকিস্তান গমনকালে শ্রীলংকার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে। বিগত ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও
বাংলাদেশ নৌবাহিনী “exercise aman”-এ অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে যা বর্হিবিশ্বের কাছে বাংলাদেশ
নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক
জোরদার হওয়াসহ নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে।

ট্যাগস :

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’

আপডেট সময় : ০৮:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫