ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন

নারায়ণগঞ্জে ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৯১০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে মিলন মিয়া (৫০) নামে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১৮ জানুয়ারি) দুপুর কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মিলন রাধানগর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি আড়াইহাজার-সোনারগাওঁ এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন বলেন, দুপুরে রাধানগর এলাকার মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ ও সাজোয়ারসহ আরও বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নারায়ণগঞ্জে ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫