ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা Logo আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন Logo নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! Logo সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর Logo রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু।

লস অ্যাঞ্জেলেসের দাবানলে সাবেক শিশু তারকার মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৩৪৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

শিশুশিল্পী হিসেবে টেলিভিশন শোতে বেশ জনপ্রিয় ছিলেন ররি সাইকস। পরবর্তীতে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানলে তার মৃত্যু হয়েছে। ররির মা শেলি সাইকস নিজে এই তথ্য জানিয়েছেন। ররি সাইকসের বয়স ছিল ৩২ বছর। হলিউড রিপোর্টারের বরাতে জানা যায়, শেলি তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় ছেলে @Rorysykes মালিবু অগ্নিকাণ্ডে গতকাল মারা গেছেন। আমি বিধ্বস্ত। সে বহু সার্জারি এবং থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল এবং হাঁটতে শিখেছিল। দুর্ভোগের মধ্যেও ররি আফ্রিকা থেকে আন্টার্কটিকা পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করতে উৎসাহী ছিল ররি সাইকস ১৯৯২ সালের ২৯ জুলাই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। শিশু অবস্থায় অস্ট্রেলিয়ায় চলে যান। পরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতে আসেন। শেলি জানিয়েছেন, মৃত্যুর আগের সময়টাতে তার ছেলে মালিবুর তাদের ১৭ একর জমির ‘মাউন্ট মালিবু টিভি স্টুডিও এস্টেট’-এ একটি কটেজে থাকতেনররি সাইকস তার শৈশবকালীন সময়ে ১৯৯৮ সালে ব্রিটিশ টিভি শো ‘কিডি ক্যাপারস’-এ এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়ান শো ‘মর্নিংস উইথ কেরি-অ্যান’-এ উপস্থিত হয়ে বেশ জনপ্রিয় হন। তিনি পেশাদার মোটিভেশনাল স্পিকার এবং দানবীর হিসেবেও সুপরিচিত ছিলেন।এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডটি মালিবু এবং সান্তা মনিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হলিউডের অনেক তারকারা।

ট্যাগস :

লস অ্যাঞ্জেলেসের দাবানলে সাবেক শিশু তারকার মৃত্যু

আপডেট সময় : ০৩:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫