ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

অপো বাংলাদেশে’র ‘কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড’ অর্জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২৪৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন ব্র্যান্ড অপো’কে ‘কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড’ প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল দীপ্ত টিভি। এই পুরস্কার গ্রাহক সন্তুষ্টির প্রতি অপো’র বিশেষ প্রতিশ্রুতি ও তাদের অধিকার সুরক্ষায় প্রতিষ্ঠানটির নিরন্তর প্রচেষ্টার একটি স্বীকৃতি। ২০১৪ সালে কার্যক্রম শুরু করার পর থেকে অপো গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে। এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে অপো’র আফটার-সেলস্‌ সার্ভিস। প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রত্যাশার মাত্রা উপলব্ধি করে তা ছাড়িয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। অপো চালু করেছে ’’সার্ভিস সেন্টার ৩.০’, যা ডিভাইস মেরামতের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে। গ্রাহকরা এই আধুনিক সার্ভিস সেন্টার গুলোতে সরাসরি তাদের ডিভাইসের মেরামত প্রক্রিয়া দেখতে পারেন। এছাড়াও মানসিক স্বস্তি পেতে তারা মেরামতের ভিডিও রেকর্ডিংয়ের জন্যও অনুরোধ করতে পারেন। অপো’র আফটার-সেলস্‌ সার্ভিস ৯৯ শতাংশেরও বেশি নেট প্রমোটার স্কোর (এনপিএস) অর্জন করেছে। এটি অপো’র সেবার প্রতি গ্রাহকদের সন্তুষ্টির প্রতিফলন। অপো সার্ভিস সেন্টারে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক সংগ্রহ করা হয়, যাতে সেবার গুণগত মান উন্নত করার পাশাপাশি তাদের পরামর্শ বাস্তবায়ন করা যায়। এছাড়া অপো সব ধরনের আফটার-সেলস্‌ সার্ভিস এক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ করে থাকে। এই মানদণ্ড পূরণে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশেরও বেশি পারফরমেন্স রেট নিশ্চিত করেছে, যা গ্রাহকদেরকে দ্রুত সময়ে উন্নত সেবার পাওয়ার নিশ্চয়তা দেয়। অপো গ্রাহকদের সুবিধার উপরও বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। গ্রাহকরা রিজার্ভেশন সেবার মাধ্যমে ডিভাইস মেরামতের জন্য সুবিধাজনক অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, যাতে তাদের অপেক্ষার সময় কমে আসে । এছাড়াও, অপো’র একটি সেলফ-সার্ভিস ওয়েবসাইট রয়েছে। এখানে গ্রাহকদের জন্য পণ্য, মূল্য ও সেবা যাচাই করার মতো প্রয়োজনীয় তথ্য রয়েছে। ওয়েবসাইটটিতে এফএকিউ-এর জন্যও আলাদা সেকশন রয়েছে।
অপো প্রতিনিয়ত আফটার সেলস্‌ সার্ভিস উন্নত করার মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণ ও তাদের অধিকার সুরক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “দীপ্ত টিভি’র এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই পুরস্কার গ্রাহক সুরক্ষার প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। একই সাথে এটি প্রমাণ করে যে, আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা, সুরক্ষা ও সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি তাদের অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ”।

ট্যাগস :

অপো বাংলাদেশে’র ‘কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড’ অর্জন

আপডেট সময় : ০৯:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪