ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ফিউচার লেন্স ২০২৪-এ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি নিয়ে এলো টেকনো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২৭৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

প্রযুক্তিপ্রেমী মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি চীনে অনুষ্ঠিত ফিউচার লেন্স ২০২৪-এর আয়োজনে নিজেদের সর্বশেষ তিনটি উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসে টেকনো। এরমধ্যে দুইটি সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি – ইভিএস ডায়নামিক শট প্রযুক্তি ও ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো এবং আরেকটি একদম নতুন ইমেজিং ম্যাট্রিক্স। ইমেজিং প্রক্রিয়া পুনর্গঠন ও অপ্টিমাইজ করতে, নতুন ও উন্নত ইমেজিং ফাংশন চালু করতে এবং অসাধারণ ছবি তৈরির ক্ষেত্রে নিয়ে আসা নতুন এআই ইমেজিং সক্ষমতাই হলো ইনোভেটিভ ইমেজ ম্যাট্রিক্স (টিআইএম)। চলন্ত সাবজেক্টস (সাবজেক্টস ইন মোশন) নিখুঁতভাবে ধারণ করে ইভিএস ডায়নামিক শট প্রযুক্তি। আর দীর্ঘমাত্রার শ্যুটিংকে আরও স্থির করে তোলে ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো। এই উদ্ভাবনগুলোর বিষয়ে টেকনো’র ইমেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টারের পরিচালক হুয়াং শিয়াও হান বলেন, এ বছরের আয়োজনে আমরা এমন প্রযুক্তি নিয়ে এসেছি যা স্মার্টফোন দিয়ে ছবি তোলার ধারণাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনবদ্য এআই ভিশন কৌশলের ওপর নির্ভর করে একদম নতুন ধারণা নিয়ে এসেছি আমরা; যেখানে ব্যবহারকারী ইমেজিং প্রযুক্তির পাশাপাশি, এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন। হার্ডওয়্যার ফাউন্ডেশন লেয়ার, ডি-কন্সট্রাকশন লেয়ার, ইঞ্জিন রি-কন্সট্রাকশন লেয়ার ও ট্যাপস (টেকনো অ্যালগরিদম প্রসেস স্ট্যাক), এই চারটি স্তরের ওপর ভিত্তি করে ইমেজ তৈরি করে টেকনো ইমেজ ম্যাট্রিক্স। আর এই সবগুলো একসাথে ব্যবহারকারীর জন্য অনন্য এআই-নির্ভর ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
একইসাথে, চলন্ত সাবজেক্টস ঝামেলাহীনভাবে ছবিতে ধারণ করার সুযোগ করে দেয় ইভিএস ডায়নামিক স্ন্যাপশট। চলমান ছবি তোলার সময় হওয়া সমস্যাগুলোর সমাধান করে এটি। উড়ন্ত কোনো পাখির মনোমুগ্ধকর দৃশ্য হোক, অথবা উচ্চগতিসম্পন্ন কোনো মোটরস্পোর্টসের অ্যাকশন, পরবর্তী প্রজন্মের টেলর-মেড এই প্রযুক্তি ব্যবহারকারীকে নিখুঁত ও ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তুলতে সহায়তা করে।
পাশাপাশি, ফোকাস করার অসুবিধা, ঘন ঘন ঝাপসা হয়ে যাওয়া ও রি-ফ্রেমিংয়ের ব্যবস্থা করতে না পারা, টেলিফটো শ্যুটিংয়ের এই তিনটি বড় সমস্যার সমাধান করে ট্যাপ এনি জুম ডুয়েল প্রিজম টেলিফটো। এই প্রযুক্তির সহায়তায় ব্যবহারকারীরা লেন্স-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও ইন্টেলিজেন্ট এআই অ্যালগরিদম সহ ডুয়েল প্রিজম ডিজাইন ব্যবহার করে অবিশ্বাস্য টেলিফটো শট ধারণ করতে সক্ষম হবেন। ইমেজিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের সকল সীমা অতিক্রম করার প্রতিশ্রুতি পূরণে উদ্ভাবনে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করছে টেকনো। এর ‘স্টপ অ্যাট নাথিং’ ব্র্যান্ড দর্শনের সাথে মিল রেখে, প্রযুক্তি ও এআইয়ের সক্ষমতা ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ও সৃজনশীল সমাধান নিশ্চিত করাই টেকনো’র লক্ষ্য।

ট্যাগস :

ফিউচার লেন্স ২০২৪-এ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি নিয়ে এলো টেকনো

আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪