ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন Logo সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা Logo তিনবার মনোনয়ন পেয়েও অস্কার জোটেনি, এবার যে সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ Logo স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি Logo ‘মহানবী (সা.)-এর অনুসারীর সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে’ ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

হত্যা-নির্যাতনে দায়ীদের বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ২৭১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে সেটা হবে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর। টাইমের প্রশ্নে আওয়ামী লীগকে নিয়ে কয়েকটি কথা বলেছেন নোবেল জয়ী এ অধ্যাপক। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রূপান্তর হওয়া সরকার পতনের সফল আন্দোলনের পর।   গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা নিজের দল ও জনগণকে ফেলে পালিয়ে যাওয়ার পর বিদেশ থেকে ফিরে বাংলাদেশের হাল ধরে ড. ইউনূস।

এরপর তার তত্বাবধানে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপরই বাংলাদেশের সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। যদিও এসব প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিককে যুক্ত করা হয়নি। আওয়ামী লীগকে নিয়ে ড. ইউনূস বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারও মতো তারা (আওয়ামী লীগ) স্বাধীন। আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবিলা করব। তবে তার আগে সবাই সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রাখেন। তারা সেটি পাবেন। হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে।

বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দল খুব দ্রুত নির্বাচন চাইছে অন্তর্বর্তী সরকারের কাছে। তবে নাগাদ ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সেটির একটি ধারণা বা নির্বাচনী রোডম্যাপও দাবি করছে। আবার কিছু দল বলছে, সময় নিয়ে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন হোক। এ বিষয়ে ইউনূস সরকারের তাড়াহুড়া নেই। ড. ইউনূসে বলেছেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করেনি সরকার। প্রথমে আমাদের রেললাইন ঠিক করতে হবে, যাতে ট্রেন সঠিক দিকে যেতে পারে।

ট্যাগস :

হত্যা-নির্যাতনে দায়ীদের বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪