ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

বাংলাদেশ ও উগান্ডার ভিসা ছাড় চুক্তি নিয়ে আলোচনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২১৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বাংলাদেশ ও উগান্ডা উভয় দেশের নাগরিকদের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশে উগান্ডার অনাবাসিক হাইকমিশনার জয়েস কাকুরামাতসি কিকাফুন্ডা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আলোচনা হয়।

উভয় পক্ষই বিশেষ করে চুক্তি-ভিত্তিক চাষাবাদের মাধ্যমে কৃষিতে সহযোগিতার সুযোগ এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেয়। তারা দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে দ্বৈত কর পরিহার এবং বিনিয়োগ সুরক্ষার বিষয়ে চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের শক্তিশালী ওষুধ শিল্পকে উগান্ডায় উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের পণ্যের সম্ভাব্য সরবরাহকারী হিসেবে উল্লেখ করেন।

উভয় পক্ষই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাণিজ্য প্রতিনিধিদলের আদান-প্রদানকে উৎসাহিত করতে সম্মত হয়।

ট্যাগস :

বাংলাদেশ ও উগান্ডার ভিসা ছাড় চুক্তি নিয়ে আলোচনা

আপডেট সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪