ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

মহান স্বাধীনতা দিবসে ডেসকো’র আলোচনা সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২৫৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ( ডেসকো) লিমিটেডের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার ডেসকো’র ট্রেনিং বিল্ডিং এ সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘ ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। কিছু সময় কথা বলে ইতিহাস বলে ফেলা যায়, কিন্তু এটি আমাদের উপলব্ধি করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার মধ্যে ছিল ইউনিক লিডারশিপ। পাকিস্তানিরা ৪৮ সালেই বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু তাদের শত্রু। তিনি সারা জীবন মানুষ এবং দেশের জন্য লড়াই করে গেছেন। তিনি চেয়েছিলেন ভাষার মুক্তি। ৭১ পরবর্তী তিনি কৃষক শ্রমিকদের মাঝে স্বাধীনতার আলো জ্বালিয়ে দিতে চেয়েছেন। সকলকে সঙ্গে নিয়ে তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তার চেতনা আদর্শকে আমাদের লালন করতে হবে ‘।

তার বক্তব্যে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে দেশ বিদেশের রাষ্ট্রপ্রধান, কূটনৈতিক, সাংবাদিক এবং সাধারণ জনগনের মূল্যায়ন তুলে ধরেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেসকো’র নির্বাহী পরিচালক ফাইন্যান্স মো: তোফাজ্জল হোসেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকো’র র্নির্বাহী পরিচালক প্রশাসন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জহিরুল ইসলাম।

আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ, ২ লক্ষ মা বোন, বীর মুক্তিযোদ্ধা এবং ৭৫ এর ১৫ই আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের জন্য দোয়া করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ডেসকো’র নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক অপারেশন মো: জাকির হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডেসকো’র প্রধান প্রকৌশলী, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাব্যবস্থাপক প্রশাসন মোঃ মামুনুর রশিদ।

মহান স্বাধীনতা দিবসে ডেসকো’র আলোচনা সভা

আপডেট সময় : ০৩:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪