ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

জমকালো অনুষ্ঠানে বাংলাদেশে অপোর ১০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২৪৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান অপো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। বৈশ্বিকভাবে ২০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি অপো বাংলাদেশে উদযাপন করেছে ১০ বছর পূর্তি অনুষ্ঠান। স্মার্টফোন শিল্পে প্রতিষ্ঠানটির এক দশকের নিরলস উদ্ভাবন, সৃজনশীলতা ও উৎকর্ষের বিষয়গুলো তুলে ধরেন তারা। অপোর উদ্দেশ্য হলো আনন্দ ছড়িয়ে দেওয়া এবং পারিবারিক আবহে মজবুত বন্ধন গড়ে তোলা। রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে রোববার ২৪ মার্চ এক দশক পূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়।

জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটার সাকিব আল হাসান। অপো বাজারে আনছে নতুন স্মার্টফোন। অপো এ ৩৮ (৪জিবি)-এর একই দামে বেশি ফিচারের এ ৩৮ (৬জিবি) মাত্র ১৫,৯৯০ টাকায় নিয়ে এসেছে। এর ফলে ব্যবহারকারীরা বাড়তি কোনো খরচ ছাড়াই আরও উন্নত সব সুবিধা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো ছয় জিবি সংস্করণের মূল্য বৃদ্ধি ছাড়াই গ্রাহকদেরকে প্রযুক্তিগত উৎকর্ষের অভিজ্ঞতা দেওয়া। এ ছাড়া আকর্ষণীয় গল্প উপস্থাপনের জন্য অপো বিশেষভাবে পরিচিত। এরই ধারাবাহিকতায় এবার তারা প্রিমিয়ার করেছে ‘এভরি স্মাইল ম্যাটার্স পার্ট টু—লাভ মোর গিভ মোর’ নামের একটি ফিল্ম। এতে জীবনের বিশেষ মুহূর্তগুলোর সৌন্দর্যকে উদযাপন করা হয়েছে।

আগামী ৩১ মার্চ ২০২৪-এ মুক্তি পাবে এটি। ১০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি অপো বাংলাদেশ বিশেষ ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এতে গ্রাহকরা কোটি টাকার পুরস্কার ও বিশেষ রিওয়ার্ড জেতার সুযোগ পাবেন। ২৪শে মার্চ ২০২৪ থেকে ১১ই এপ্রিল ২০২৪, পর্যন্ত গ্রাহকরা জিততে পারবেন— এক্সক্লুসিভ গিফট বক্স, বাই ওয়ান গেট ওয়ান অফার, ১০ লাখ টাকা মূল্যের একটি স্বপ্নের ভ্রমণ, এক্সক্লুসিভ ব্যাক প্যাক, ইন্টারনেট ডেটা বান্ডেল ও চরকি আর হৈচৈ সাবসক্রিপশন অফার।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘গত এক দশকে নিরন্তর সহযোগিতার জন্য গ্রাহক, অংশীদার ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১০ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে আমরা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে অপোর যাত্রাকে স্মরণ করছি। আমরা উদ্ভাবনের সীমানাকে প্রসারিত করতে ও সাকিব আল হাসানের সাথে গ্রাহকদেরকে ব্যতিক্রমী অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অপো এ ৩৮ ও ঈদ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সাফল্য ও অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখতে চাই।

জমকালো অনুষ্ঠানে বাংলাদেশে অপোর ১০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০৩:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪