ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

জনগণ নয়, বিদেশিদের কাছে নালিশ করতেই বিএনপি স্বাচ্ছন্দ্যবোধ করেন:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নালিশ করাই বিএনপির রাজনীতি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নালিশ করাই হচ্ছে তাদের রাজনীতি। তবে তারা জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল বাংলাদেশে এলেই বিএনপি অভিযোগ করতে ব্যস্ত হয়ে পড়ে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমার কাছে অবাক লাগে যে মির্জা ফখরুল অসুস্থতার কারণে জামিন পেয়ে জনগণের কাছে যাননি। তবে মার্কিন প্রতিনিধি দল দেশে আসায় লাঠি ভর করে তাদের কাছে নালিশ করতে ঠিকই গিয়েছেন। নালিশ করা তাদের রাজনীতির পুরনো অভ্যাস।

তিনি বলেন, নালিশ করবে জনগণের কাছে। জনগণের কাছে নালিশ করার চাইতে বিদেশিদের কাছে নালিশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা।

নির্বাচনে অংশগ্রহণ না করার খেসারত বিএনপিকে দিতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে সফল হতে পারেনি, নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে, তারা অচিরেই বুঝতে পারবে তারা নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে। এর খেসারত বিএনপিকে অনেকদিন দিতে হবে।

নোয়াখালীর নিজ বাড়িতে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় বিরতিকালে  ওবায়দুল কাদের বলেন, সারা দেশের ন্যায় এ অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ইতোপূর্বে মানুষ কল্পনাও করতে পারেনি। এ উন্নয়নকে মানুষ স্বাগত জানিয়েছে। এ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে সড়কপথে যে উন্নয়ন হয়েছে তাতে ফেনীর নাম অনেক সামনে আসবে। ফেনীতে সিক্স লেন ফ্লাইওভার হয়েছে। ৬ লেনের ফ্লাইওভার ঢাকার বাইরে আর কোথাও নেই। আমি একটি সত্য কথা বলি। গতকালকে শবে বরাত গেছে। আমি ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনার মতো ভালো মানুষ দেখিনি। এতো ভালো মানুষ রাজনীতিতে আছেন। এজন্যই এ সরকার এতদিন ক্ষমতায় টিকে রয়েছেন। তিনি মানুষকে ভালো রাখেন, মানুষও তাকে ভালোবাসেন।

জনগণ নয়, বিদেশিদের কাছে নালিশ করতেই বিএনপি স্বাচ্ছন্দ্যবোধ করেন:কাদের

আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪