ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

লক্ষ্মীপুরে কৃষক কাশেম হত্যা মামলায় স্ত্রীসহ ৫ জন গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২১৯ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক আবুল কাশেমের (৩৫) মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সন্দেহভাজন স্ত্রী-শ্বশুরসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব তাদেরকে কমলনগর থানায় হস্তান্তর করেছে।

গ্রেফতাররা হলেন নিহত কাশেমের শ্বশুর আলী আক্কাস, শ্যালক জহির উদ্দিন, জেঠ্যস আকলিমা বেগম, স্ত্রী তাছলিমা বেগম ও শ্যালিকা তাহমিনা আক্তার। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব তাদেরক গ্রেফতার করে।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বলেন, হত্যার ঘটনাটির কোন তথ্য প্রমাণ ছিল না। ঘটনার পর থেকেই গ্রেফতার তাহমিনা পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ওই ৫ জনকে গ্রেফতার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, র‌্যাব ৫ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদেরকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলা সূত্রে জানা যায়, নিহত কাশেম কমলনগরের চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের আবু ছায়েদ মোল্লার ছেলে ও পেশায় কৃষি শ্রমিক ছিলেন। প্রায় ৩ মাস আগে চর জাঙ্গালিয়া গ্রামের তাছলিমাকে পারিবারিকভাবে তিনি বিয়ে করেন। ১৩ ফেব্রুয়ারি তিনি শ^শুর বাড়িতে বেড়াতে যান। ২০ ফেব্রুয়ারি বিকেলে নিজবাড়ির উদ্দেশ্যে তিনি শ^শুর বাড়ি থেকে বের হন। রাত ১০ টার দিকে স্ত্রী তাছলিমা তাকে মোবাইলফোনে কল দিয়েও পাননি। মোবাইলফোনটি বন্ধ ছিল। পরদিন সকাল সোয়া ৭ টার দিকে শ^শুর বাড়ির পাশের একটি সয়াবিন ক্ষেতে কাশেমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাছলিমা বাবা আক্কাস মোবাইলফোনে বিষয়টি কাশেমের বাবাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। নাক-মুখে রক্ত লেগে ছিল। এ ঘটনায় নিহতের বাবা ছায়েদ বাদী হয়ে কমলনগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে র‌্যাব ছায়াতদন্ত শুরু করেন। অবশেষে নিহত কাশেমের স্ত্রী-শ্বশুর, শ্যালক-জেঠ্যস ও শ্যালিকাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

লক্ষ্মীপুরে কৃষক কাশেম হত্যা মামলায় স্ত্রীসহ ৫ জন গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪