ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বর্তমানে অর্থনৈতিক সংকট চলছে; এর জন্য সরকার দায়ী নয়। বিশ্ব অর্থনীতির কারণে দ্রব্যমূল্যের প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু সরকার দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে। ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিদ্যুতে যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি সমন্বয় করতে হবে। বিদ্যুতের সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং দিত। পাঁচ বছরে ৯ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে তারা।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশে একটা নির্বাচন হয়ে গেল, তারা অংশ নেয়নি। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করেছে। ২৮ অক্টোবরের স্মৃতি ভুলে যাওয়ার কথা নয়। বারবার তারা দেখিয়েছে তাদের আন্দোলন কতটা ভয়ংকর হতে পারে। তাদের আন্দোলনের অর্থ বঝি। অতীতে জনসম্পৃক্ততা না থাকায় তারা ব্যর্থ হয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি এখন হতাশায় ডুবে আছে। নির্বাচন বয়কট করা তাদের সবচেয়ে বড় ভুল। এটা তারা উপলব্ধি করবে। উপজেলা নির্বাচন নিয়েও তাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব চলছে। দলীয়ভাবে যাই বলুক না কেন, তাদের যারা গ্রাসরুটে আছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের নেতারা উপজেলা নির্বাচনে অংশ নেবে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সহ-সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে:কাদের

আপডেট সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪