সংবাদ শিরোনাম :
কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৭ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সিফাত মিয়া নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সকাল ১০ টার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত উপজেলার নরদহি চরপাড়া গ্রামের মোঃ সিদ্দিক হোসেনেন ছেলে।
কালিহাতী থানার এসআই মোবারক জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতালা ভবনের রং এর কাজ করছিলেন সিফাত। এসময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তাড়ে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার শরীর সম্পুর্ন পুড়ে যায়।


















